দেশের মানুষের কাছে বিএনপির অবস্থান অনেক পরিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা তৃতীয় দিনে ২৪ জানুয়ারি চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন নগরীর দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডের আগ্রাবাদ রেডিও অফিসের সামনে থেকে ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া, কাপুড়িয়া পাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গণসংযোগকালে তিনি বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রথম স্থাপন করেছেন বিএনপি, গণতন্ত্রও স্থাপন করেছে বিএনপি, সংসদীয় গণতন্ত্রও স্থাপন করেছে বিএনপি, স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার দল হচ্ছে বিএনপি।  বিএনপি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান শক্তি। বিএনপি কারো সঙ্গে কখনও আপস করেনি, করবেও না। দেশের মানুষের কাছে বিএনপির অবস্থান অনেক পরিষ্কার।

সারা দেশে পুরুষ-মহিলা ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছে। ধানের শীষের জোয়ার চলছে। বিএনপির স্লোগান এখন সবার আগে বাংলাদেশ। দেশের মানুষের কাছে সবচেয়ে আস্থার নাম হচ্ছে বিএনপি। বিএনপির জন্ম হয়েছে মানুষের আস্থার মধ্য দিয়ে, গণতন্ত্রের মধ্য দিয়ে। যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতি করতে চায় না, তারা  প্রোপাগান্ডার মাধ্যমে রাজনীতি করতে চায়। অন্য কৌশলে রাজনীতি করতে চায়। অন্যেদের সঙ্গে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার যাদের অভ্যাস আছে তাদের মাথায় এগুলো আসে, আমাদের মাথায় এগুলো আসে না। আসলে তাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই। যেখানে যাচ্ছি মানুষের ঢল নেমেছে, ধানের শীষের পক্ষে নেমেছে, বেগম জিয়ার পক্ষে নেমেছে, শহীদ জিয়ার পক্ষে নেমেছে, তারেক রহমানের পক্ষে নেমেছে, বাংলাদেশের পক্ষে নেমেছে।

0Shares

নিউজ খুজুন