তরুণদের সঠিক পথে আনতে খেলাধুলার বিকল্প নেই

শহীদ জিয়া স্মৃতি সংসদ, কালীপুর বাঁশখালীর উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে সাবেক কৃতি ফুটবলার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে।

তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমাদের তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এমন আয়োজন তরুণদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বাঁশখালী বিএনপি নেতা নুরুল মোস্তফা, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা জুনায়েদ রাছেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

0Shares

নিউজ খুজুন