১০ দলীয় জোটে নতুন ভাবে লেবার পার্টি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গঠিত জামায়াত নেতৃত্বাধীন ১০ দলের জোটে নতুনভাবে যোগ দিলেন বাংলাদেশ লেবার পার্টি। অর্থাৎ বর্তমানে জোটটি আকার হলো ১১ দল।

২৪ জানুয়ারি রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে  জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এ টি এম মাছুম এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ।

১১ দলীয় এই জোটের দলগুলো হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ লেবার পার্টি।

0Shares

নিউজ খুজুন