নবাব সলিমুল্লাহ অবহেলিত, এ লজ্জা জাতির-রাষ্ট্রের : কাজী আবুল খায়ের

নিপীড়িত বাঙ্গালী মুসলমানের মুক্তি দূতএ অঞ্চলের অবহেলিত বিশাল জনগোষ্ঠীর উচ্চ শিক্ষা প্রসারের অগ্রনায়কদেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়বুয়েটসহ অগুনতি শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টাআধুনিক ঢাকার রূপকারভারত বিভক্তির নেতৃত্ব দানকারী একমাত্র রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতাকার্যত উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক গুরুমুসলিম জাতিসত্তা রাজনীতির প্রাণপুরুষদানবীরসমাজ সংস্কারকদানবীর ইত্যাদি জনকল্যাণকর কর্ম বহুল জীবনের পরও বাংলাদেশের প্রেক্ষাপটে নবাব সলিমুল্লাহ আজ উপেক্ষিতঅবহেলিত। এ লজ্জা জাতির-রাষ্ট্রেরদায়ভার সরকারের। সরকারী উদ্যোগে নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী-মৃত্যুবার্ষিকী পালন এবং পাঠ্য বইয়ে নবাব সলিমুল্লাহর জীবনী অন্তর্ভুক্ত করে সরকার এ লজ্জা ঢাকার উদ্যোগ নিতে পারে।

নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ৭ জুন ঢাকার বেগমবাজারে অবস্থিত নবাব পরিবারের পারিবারিক কবরস্থানে নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত শেষে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ কাজী আবুল খায়ের উপরোক্ত মন্তব্য করেন। আরও উপস্থিত ছিলেন দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারসহ-সভাপতি নজরুল ইসলাম ও এ্যাড. আফতাব হোসেন মোল্লাঅতিরিক্ত মহাসচিব কাজী এ.এ কাফীসাংগঠনিক সম্পাদক খান আসাদসহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকেন্দ্রীয় নেতা এড. শরীফুল ইসলামমোহাম্মদ আলীহারুনুর রশীদআনছারুজ্জামানআব্দুল আলিম প্রমুখ।

0Shares

নিউজ খুজুন