লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ব্যবসায়ীর মৃত্যু

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়ায় দরবেশ হাটের মাছ বাজারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাছ ব্যবসায়ী মোঃ ইসমাঈল’র (৩৬) মৃত্যু ঘটেছে। ৭ জুন সন্ধ্যা আনুুমাণিক সাড়ে ৬ টায় ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁর বাড়ি দরবেশ হাট সংলগ্ন সওদাগর পাড়ায়। তিনি ওই এলাকার নূর আহমদের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাফর আলম। তিনি জানান, ইসমাঈল পেশা একজন মাছ ব্যবসায়ী। তিনি বাজার চলাকালীন সময়ে অন্যান্য মাছ বিক্রেতাদের দোকানে বৈদ্যুতিক লাইন সরবরাহ করেন। ঘটনার সময় তিনি তাঁর ওই কাজে ব্যস্ত থাকার সময় অসাবধনতাবশতঃ একটি লাইনের সংযোগ দেয়ার সময় বৈদ্যুতিক শর্টে আহত হলে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

0Shares

নিউজ খুজুন