সর্বস্তরের মানুষের সাথে যুমনায় শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদের দিন সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে তিনি কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধান মন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এর মাধ্যমে জানা যায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সকাল ১০টায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় এসে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী ও সাহিত্যিক, উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরে বাংলা নগরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

দীর্ঘ দেড় যুগ পর দেশে এটি তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রায় এক-তৃতীয়াংশ আসনে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

0Shares

নিউজ খুজুন