রাউজানে ৯ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

রাউজান থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পাহাড়তলী এলাকায় অবস্থান নেওয়া আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যরা। পরে গভীর রাতে সুযোগ বুঝে রাউজানের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায় তারা।

গোয়েন্দা তথ্য সংগ্রহ, প্রযুক্তি ব্যবহার, ঘটনাস্থল বিশ্লেষণ এবং স্থানীয় জনগণের সহায়তায় অল্প সময়ের মধ্যেই আসামীদের শনাক্ত এবং পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান করে গ্রেফতার করা হয়।

১৮ মার্চ পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন জানান, ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় জনৈক বাবুলের দুতলা বাড়িতে সিঁড়ি ঘরের উপরে ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্র প্রদর্শন করে বাড়ির সদস্যদের জিম্মি করে একটি কক্ষে আটকে রেখে নগদ অর্থ, স্বর্ণালংকার, এমিটেশন গহনা ও মোবাইল ফোনসহ পরিমাণ মালামাল লুণ্ঠন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ ও স্থানীয় জনগণের তৎপরতায় ভোরের আগেই ৯ জনকে বিভিন্ন জায়গা থেকে আলামতসহ গ্রেফতার করা হয়। পুলিশের দ্রুততা, পেশাদারিত্ব ও সমন্বিত অভিযানের ফলে অল্প সময়ের মধ্যেই সংঘবদ্ধ ডাকাত চক্রটি আইনের আওতায় এসেছে এবং এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার ও আলামত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কবির হোসেন ওরফে জীবন ওরফে আমির (৪৬), আশিক (৪২), বুদু মিয়া (২২), আলী আহম্মদ ওরফে মনু মিয়া (২৩), আবুল হোসেন (৩২), আবুল কালাম (২২), মো. মিটু (২৮), মনোয়ারুজ্জামান ইমন ওরফে শাকিল (২৭) এবং মো. মামুন মিয়া (৩০)। গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত চক্রের সদস্য।

0Shares

নিউজ খুজুন