
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশন (কেকা) নবগঠিত কমিটি ২০২৫-২০২৭ এর অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেকার সভাপতি মেজর (অব.) প্রফেসর ড. শওকতুল মেহেরের সভাপতিত্বে নগরীর ওমর গণি এম ই এস কলেজ (বিশ্ববিদ্যালয়) মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুরুতে কমিটির শপথ গ্রহণ ও পরিচিত পর্ব হয়। পরবর্তীতে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক জিয়াউল কাদেরের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন ওমর গণি এম ই এস কলেজের অধ্যক্ষ আ ন ম সারোয়ার আলম, কেকার উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর মেজর (অব.) রতন দাশ, লেফটেন্যান্ট (অব.) ইলিয়াছ কামরু, ইকরামুল হক ভুঁইয়া, মো. সদরুল হুদা সানী, ২/লে. আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী, কার্যকরী সদস্য ড. আরিফুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. মহসিন উদ্দিন চৌধুরী, সহসভাপতি ড. মহিউদ্দিন চৌধুরী, কার্যকরী সদস্য এ কে এম মনজুরুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সজীব, সমাজকল্যাণ সম্পাদক মো. জিয়াউল আলম, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন উপকমিটির সদস্য ২/লে. মুহাম্মদ সিরাজুল ইসলাম, সহ সমাজকল্যাণ সম্পাদক মো. রিয়াজুল হক, কার্যকরী সদস্য ডা. কামরুল হাসান, অর্থ সম্পাদক গোলাম সরোয়ার চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম গিয়াসউদ্দিন বাবর, প্রচার সম্পাদক নাফিজ মিনহাজ, কার্যকরী সদস্য মো, আশিকুর রহমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ মেহেবুব আলী, সহ অর্থ সম্পাদক মো, তারেকুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন উপকমিটির সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, সদস্য মো. নজরুল ইসলাম, জসসংযোজ উপকমিটির সদস্য মো: নুরুল আফসার মিঞা, সাংস্কৃতিক উপকমিটির সদস্য সনেট কুমার দে তুহিন, শিক্ষা ও উন্নয়ন উপকমিটির সদস্য মো. আশিকুর রহমান আকন্দ, স্বাস্থ্য সেবা উপকমিটির মো. ই্ব্রাহিম খলিল, ব্লাড ডোনেশন উপকমিটিরি সদস্য নিবিড় মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা উপকমিটির সদস নূর উদ-দীন ইলিয়াস খান, জনসংযোগ উপকমিটির সদস্য আবদুল আজিজ, সহ প্রচার সম্পাদক এ টি এম কাউসার হাবিব, সদস্য মিশন সাহা, খোরশেদ আলম, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ হারুন অর রশিদ, এমইএস কলেজ প্লাটুন ইনচার্জ নুর ও ক্যাডেটবৃন্দ।
সভায় সামাজিক উন্নয়নমূলক, ব্লাড ডোনেশন, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, শীতকালীন ক্যাম্প আয়োজন, রানিং ক্যাডেটদের মাঝে বৃত্তি প্রদান, বৃক্ষরোপন কর্মসূচি, ক্যারিয়ার উন্নয়ন মূলক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, জাতীয় দুর্যোগকালীন সরকারি কাজে সহায়তা, বস্ত্র বিতরণ কর্মসূচি, সামাজিক মেলার আয়োজন, কেকার সদস্যদের চিকিৎসা সেবা সহায়তা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, কেকার সদস্যদের ক্যারিয়ার গঠনে সহায়তা, সংগঠনের সরকারি দপ্তরের নিবন্ধন, প্রযু্ক্তির ব্যবহারের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করণ সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
পাঠক সংখ্যাঃ ৫৪৯
0Shares
