ঢাকায় আগামী ২ মে মা কামাখ্যা পূজানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : প্রথম বারের মত ঢাকায় আদ্যাশক্তি মহামায়া, আকাঙ্ক্ষা ও কামনার দেবী “শ্রীশ্রী মা কামাখ্যা” পূজা আগামী ২ মে শনিবার দিনব্যাপী মিরপুর-১৩ এর  কাফরুলের কেন্দ্রীয় মন্দির মহানগর উত্তর,, ঢাকা মন্দির অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হবে।

শ্রীশ্রী মা কামাখ্যা পরিষদ, বাংলাদেশ এর উদ্যোগে এক বর্ষ পূর্তি শ্রীশ্রী মা কামাখ্যা পূজানুষ্ঠান বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মধ্যে রয়েছে মা কামাখ্যা পূজা, সাধারণ ও আলোচনা সভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, পুষ্পাঞ্জলি, যজ্ঞানুষ্ঠান ও মহা প্রসাদ বিতরণ।

অনুষ্ঠিতব্য বার্ষিক পূজানুষ্ঠানে সকল ভক্তবৃন্দকে সপরিজন সবান্ধবে অংশগ্রহণের জন্য শ্রীশ্রী মা কামাখ্যা পরিষদ, বাংলাদেশ পক্ষ থেকে শ্রীশ্রী মা কামাখ্যা পরিষদ, বাংলাদেশের সভাধিপতি প্রফেসর ড. অধীর সরকার ও কর্মাধ্যক্ষ অধ্যাপক রিপন হালদার বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

0Shares

নিউজ খুজুন