সীতাকুণ্ডে শিপইয়ার্ড থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি  : সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ৫ জানুয়ারি একটি শিপইয়ার্ডে ২ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ২ জন হলেন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকার সাইফুল ইসলাম ও আবদুল খালেক। সাইফুলের লাশটি খ-বিখ- অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করে।

এদিকে ঘটনার বিষয়ে ইয়ার্ড কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।

চট্টগ্রামে শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ সূত্রে জানা যায়, শিপইয়ার্ড থেকে দুইজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের একজনের লাশ হাত, পা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। ভোররাত তিনটা অথবা সাড়ে তিনটার দিকে দুইটি স্পিডবোট নিয়ে শিপইয়ার্ডে ডাকত এসেছিলে বলে দাবি করা হচ্ছে। কিন্তু শিপইয়ার্ড থেকে কোনো জিনিসপত্র ডাকাতি বা চুরি হয়নি।

0Shares

নিউজ খুজুন