সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা আরো ২ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চসীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি  মো. মিজান (৫৩) ও মো. মামুনকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেনের মাধ্যমে জানা যায় বলেন, গত ২৫ জানুয়ারি নগরের খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ১৬ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মো. মিজান ও ২৬ জানুয়ারি ভোরে নগরের বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় পৃথক অভিযানে সন্দেহভাজন পলাতক আসামি মো. মামুনকে গ্রেপ্তার করা হয়

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইরফাত মো. মিজান ও মো. মামুনকে সীতাকুণ্ড থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরুমপুর এলাকার শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেনের ছেলে মো. মিজান ও সন্দ্বীপ থানার কালাভানিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে মো. মামুন।

গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় দুর্বৃত্তদের হামলা নিহত হয় র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে ডিএডি মোতালেব।

0Shares

নিউজ খুজুন