
চট্টগ্রামের চন্দনাইশ থানার পূর্ব বরকল এলাকায় বাহাদুর খাঁন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পরবর্তী বাহাদুর খান চৌধুরী বাড়ীর প্রাঙ্গণে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোজাম্মেল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী মাওলানা মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদ আমাদের সহমর্মীতা, দানশীলতা, ভ্রাতৃত্ব, ঐক্য ও আনন্দ ভাগাভাগীর শিক্ষা দেয়। তাই ঈদ পরবর্তী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি মনে করি সমাজের বিত্তবানদের উচিত এই সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। বাহাদুর খাঁন ফাউন্ডেশন যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, মানবিক চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে প্রকৃত ইবাদত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপস্থিত অতিথিদের সাথে নিয়ে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এ বছরও বাহাদুর খাঁন ফাউন্ডেশন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফেজ মাও. মোঃ ফোরকান, সিনিয়র নেতা মৌলানা মোঃ লোকমান, মাওলানা শোয়াইবুল ইসলাম, মাওলানা আবু বকর , মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ।
