
অভিষেক চৌধুরী : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ২৫ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড জনসভা ময়দানে নির্বাচনী মঞ্চ প্রস্তুত। অপেক্ষা শুধু তারেক রহমানের, ভাষণে ফুটিয়ে তুলবেন ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনার একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রত্যাশা নেতাকর্মীদের।
২০০৫ সালের ৬ মে বিএনপির সিনিয়র যুগ্ম মাহসচিব থাকাকালীন সর্বশেষ চট্টগ্রাম সফরের পর দীর্ঘদিন ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রথমবারের চট্টগ্রামে আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে সৃষ্টি হতে যাচ্ছে উৎসবমুখর পরিবেশ। এই মঞ্চ থেকে চট্টগ্রামের ১৬টি আসনের বিএনপির ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীদের জন্য ভোট প্রত্যাশা করবেন তিনি।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার আয়োজনে পলোগ্রাউন্ডে জনভা মঞ্চ করা হয়েছে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত হয়েছে। সমাবেশে নির্ধারণ করা হয়েছে নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান। তারপরের অংশে সমাবেশে যোগ নেওয়া কর্মীরা থাকবেন। সমাবেশে ১০ লাখের বেশি জনসমাগম ঘটাতে চায় বিএনপি। নেতাকর্মীদের স্লোাগান আর ব্যানার-ফেস্টুনে মুখর হয়ে উঠেছে পুরো নগরী।
বিএনপি এক নেতা জানান, তারেক রহমানের এই আগমন শুধু একটি সাংগঠনিক কর্মসূচি নয়, এটি ঐক্যবদ্ধ বিএনপি গঠনে কার্যকর ভূমিকা রাখবে। তৃণমূলের নেতাকর্মীদের মনোবল যেমন চাঙা হয়েছে, তেমনি দলের সাংগঠনিক শক্তিও আরও সুদৃঢ় হবে। এই সমাবেশ বিএনপির বর্তমান রাজনৈতিক মনেবলের পাশাপাশি জনসাধারণের মাঝে ধানের শীর্ষ প্রতীকের প্রতি আস্থা বাড়াতে সহায়ক হবে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সময়সূচি অনুযায়ী ২৪ জানুয়ারি ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে পৌঁছাবেন এবং রাত্রিযাপন করবেন। পুরাতন সার্কিট হাউজে অবস্থিত জিয়া স্মৃতি যাদুঘর পরিদর্শন করার কথা রয়েছে। ২৫ জানুয়ারি সমাবেশের আগে সকালে রেডিসন ব্লু-তে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সমাবেশ শেষে তিনি সড়কপথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে বিভিন্ন নির্বাচনী সভায় বক্তব্য দিবেন।
