
চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির চিফ কো-অর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, কোনো কেন্দ্রে ঝামেলা হলে আমরা সহজেই বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করতে পারব। নির্বাচনের দিন আপনারা সকালে ভোট দিয়ে ভোটকেন্দ্র পাহারা দেবেন। যাতে অতীতের মতো আর কেউ আপনাদের মূল্যবান ভোট ছিনিয়ে নিতে না পারে। যারা অতীতে দলের ভেতরে থেকে ষড়যন্ত্র করেছে, তাদের ব্যাপারেও সজাগ ও সতর্ক থাকতে হবে। যাতে তারা কোনো ধরনের দুষ্টুমি করতে না পারে। এই নির্বাচন গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে মানুষের সব গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল।
