প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১০:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
এই নির্বাচন গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় মাঠে নামে তিনি। কাজীর দেউড়ি নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মেয়র ও মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির চিফ কো-অর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, কোনো কেন্দ্রে ঝামেলা হলে আমরা সহজেই বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করতে পারব। নির্বাচনের দিন আপনারা সকালে ভোট দিয়ে ভোটকেন্দ্র পাহারা দেবেন। যাতে অতীতের মতো আর কেউ আপনাদের মূল্যবান ভোট ছিনিয়ে নিতে না পারে। যারা অতীতে দলের ভেতরে থেকে ষড়যন্ত্র করেছে, তাদের ব্যাপারেও সজাগ ও সতর্ক থাকতে হবে। যাতে তারা কোনো ধরনের দুষ্টুমি করতে না পারে। এই নির্বাচন গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে মানুষের সব গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। মোহাম্মদ আবু সুফিয়ান একজন পরীক্ষিত, সংগ্রামী ও ঈমানদার নেতা। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় সব সময় পাশে থাকবেন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়।
এছাড়াও আগামী ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর চট্টগ্রামে শুভ আগমন ও পলোগ্রাউন্ডের মহাসমাবেশ সফল করার লক্ষ্য চট্টগ্রাম-৯ আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল।
Copyright © 2026 News Chatgan. All rights reserved.