সংরক্ষিত মহিলা আসনে চট্টগ্রাম থেকে সাকিলা ফারজানা

নিজস্ব প্রতিবেদক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।  তারই ধারবাহিকতায় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্যদের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে দলটি। বিএনপি ইতিমধ্যে ৩৬ জনের তালিকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রকাশ করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম থেকে এই তালিকা একমাত্র চূড়ান্ত মনোনয়ন পেয়েছে হাটহাজারী উপজেলার মেয়ে প্রয়াত জাতীয় সংসদের হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।

ব্যারিস্টার সাকিলা ফারজানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আবার এলএলবি ডিগ্রি অর্জন এবং লন্ডনের দ্য সিটি ল’ কলেজ থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন।

২০০৯ সাল থেকে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন  রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১০ মাস কারাভোগ করেন। তিনি বিএনপি নেতাকর্মীদের মামলা পরিচালনায় ভূমিকা পালন করেন।

ব্যারিস্টার সাকিলা ফারজানা তার ফেসবুক বার্তায় বলেন, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে অসীম শুকরিয়া আদায় করছি, যাঁর অশেষ রহমত ও অনুগ্রহে আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।

গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আমার প্রতি আস্থা রেখে দেশ গড়ার এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন। তাঁর এই বিশ্বাস আমার জন্য গর্বের, প্রেরণার এবং দায়বদ্ধতার এক অনন্য প্রতীক। এছাড়াও, যেসব সম্মানিত ব্যক্তিত্ব বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন আমাকে এ অবস্থানে পৌঁছাতে তাদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
তিনি আরো বলেন মরহুম পিতা, মা এবং একমাত্র ছোট বোন’র অফুরন্ত দোয়ায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা আমার প্রিয় মানুষেরা, আপনাদের অফুরন্ত দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমাকে আজকের এই বহু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিয়েছে। আপনাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে রইলো অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় হাটহাজারীবাসীদের। আপনাদের আস্থা, ভালোবাসা এবং অকুণ্ঠ সমর্থনের কারণেই আজ আমি এই সম্মান অর্জন করতে পেরেছি। আপনাদের ছাড়া আমি সত্যিই শূন্য।
0Shares

নিউজ খুজুন