ব্যারিস্টার সাকিলা ফারজানা তার ফেসবুক বার্তায় বলেন, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে অসীম শুকরিয়া আদায় করছি, যাঁর অশেষ রহমত ও অনুগ্রহে আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তারই ধারবাহিকতায় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্যদের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে দলটি। বিএনপি ইতিমধ্যে ৩৬ জনের তালিকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রকাশ করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম থেকে এই তালিকা একমাত্র চূড়ান্ত মনোনয়ন পেয়েছে হাটহাজারী উপজেলার মেয়ে প্রয়াত জাতীয় সংসদের হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।
ব্যারিস্টার সাকিলা ফারজানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আবার এলএলবি ডিগ্রি অর্জন এবং লন্ডনের দ্য সিটি ল’ কলেজ থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন।
ব্যারিস্টার সাকিলা ফারজানা তার ফেসবুক বার্তায় বলেন, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে অসীম শুকরিয়া আদায় করছি, যাঁর অশেষ রহমত ও অনুগ্রহে আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।