জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন লাশ মিলেছে মেঘনা নদীতে

জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ বিকেলে মুন্সীগঞ্জের কলাগাছিয়া এলাকার নদীতে লাশ ভাসতে দেখা যায়। বাসায় মোবাইল ফোন ও ট্যাব রেখে বের হওয়ার পর থেকে আর তার খোঁজ পাচ্ছিল না পরিবার।

ঘটনাস্থল থেকে খবর পেয়ে নৌ–পুলিশ লাশটি উদ্ধার করে।

কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) সালেহ আহমেদ পাঠান সূত্রে জানা যায়, আমরা মরদেহটি উদ্ধার করেছি। উদ্ধার করার পরে সবাই বলছেন, এটি সেই নিখোঁজ সাংবাদিক সাহেবের লাশ। তবে আমরা তার কাছে তেমন কোনো আইডি কার্ড (পরিচয়পত্র) পাইনি। মরদেহটির পরিচয় শনাক্ত করার জন্য তার পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে।

নৌ-পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, লাশ বর্তমানে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে আছে।  লাশের সঙ্গে সাংবাদিক বিভুরঞ্জনের চেহারার মিল পাওয়া গেছে।

উল্লেখ্য দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক বিভুরঞ্জন সরকার গত ১৬ আগস্ট থেকে ছুটিতে ছিলেন।

0Shares

নিউজ খুজুন