
নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : লোহাগাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে অচল থাকা ট্রমা সেন্টারটি দ্রুত চালুর আশ্বাস দিযেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন,জামায়াত-বিএনপি জোট সরকারের আমলে হাটহাজারী ও লোহাগাড়ায় ২ টি ট্রমা সেন্টার স্থাপনের অনুমোদন দেয়া হয়েছিল। এর মধ্যে লোহাগাড়া ট্রমা সেন্টারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। তবে উদ্বোধনের পরও বিগত সময়ে কার্যক্রম শুরু না হওয়ায় এলাকার মানুষ গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিক রয়েছেন। সবার প্রচেষ্টায় অতি শিঘ্রই লোহাগাড়া ট্রমা সেন্টারের কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
২৩ জুলাই সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ও সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ল্যাব, বহির্বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতাল প্রাঙ্গণে পরিবেশ রক্ষার অংশ হিসেবে গাছের চারা রোপন করেন তিনি।
ওই সময় উপস্থিত ছিল চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইকবাল হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী নুরুল আলম চৌধুরী, ডাঃ জিয়া উদ্দীন আহমেদ, পদুয়া ইউনিয়ন জামায়াত আমীর অধ্যক্ষ মাওলানা আ ক ম হামিদুল হক, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম.সাইফুল্লাহ চৌধুরী, উপেজলা খাদ্য পরিদর্শক শের আলীসহ হাসপাতালের অন্যান্যরা।
