
দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচী হিসেবে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শিক্ষার্থী হত্যার বিচার ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ৯ দফা দাবিতে’ কেন্দ্রঘোষিত অংশ হিসেবে এই ধারাবাহিক কর্মসূচী।
আজ ৩১ জুলাই পুলিশ মূল প্রবেশপথে অবস্থান নেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীরা মিছিল করে আন্দোলনকারীদের আদালত প্রাঙ্গনে নিয়ে যান। বিকেল পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান আন্দোলনকারীরা।
অবস্থান কর্মসূচীর শেষ পর্যায়ের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম’র সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ তিনজন শিক্ষার্থী বক্তব্য প্রদান করে। পরে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করে ।
পাঠক সংখ্যাঃ ১৮১
0Shares
