স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন বেগম খালেদা জিয়া

গুলশানে চেয়ারপারসনের বাসভবন থেকে  এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে সন্ধ্যা ৭টায় নেওয়া হবে এভার কেয়ার হাসপাতালে।

সর্বশেষ গত ২৩ জুলাই দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এভার কেয়ার হাসপাতালে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করান খালেদা জিয়া।

0Shares

নিউজ খুজুন