৪০০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  : মহানগর ডিবি ডিসি (দক্ষিণ) বিভাগের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৬ জানুয়ারি রাতে  সিএমপি’র কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকালে  মাইক্রোবাস ড্রাইভার মিজানুর রহমান (৩০) ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমানের তথ্যে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জনৈক মোঃ রহমত উল্লাহ (৩২) উক্ত ইয়াবাগুলো গ্রহণ করার জন্য চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় অবস্থান করতেছে। আসামির দেওয়া তথ্যমতে অভিযানিক টিম চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় উপস্থিত হয়ে সনাক্ত মতে অপর আসামি মোঃ রহমত উল্লাহ (৩২) গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0Shares

নিউজ খুজুন