
চট্টগ্রাম রির্পোট : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোঃ মনজুর আলম একটি হলমার্ক ২১ ক্যারেট ধানের শীর্ষ প্রতীক সম্বলিত একটি উপহার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে প্রদানের উদ্যোগ নেয়।
সেই একটি হলমার্ক ২১ ক্যারেট ধানের শীর্ষ প্রতীক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে ২৮৫ বিপনী বিতানের মডার্ন সেঞ্চুরি গোল্ড। ২১ ক্যারেট ধানের শীর্ষ প্রতীকটি প্রস্তুত শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের নিকট হস্তান্তর করেন মডার্ন সেঞ্চুরি গোল্ডের স্বত্বাধিকারী লায়ন মীন নাথ ধর(মিলন)।

এ বিষয়ে মডার্ন সেঞ্চুরি গোল্ডের স্বত্বাধিকারী লায়ন মীন নাথ ধর(মিলন) বলেন, সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনজুর আলমকে ২১ ক্যারেট ধানের শীষ প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের জন্য প্রস্তুত করে দিতে পারে নিজেকে ধন্য মনে করছি।
