সাব্বির হত্যা মামলার আসামী রাফসান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর হালিশহর থানার কিশোর গ্যাং ফাইতন গ্রুপ কর্তৃক চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার হালিশহর থানার এজাহারনামীয় আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, হালিশহর থানার সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাফসান  নগরীর আকবর শাহ থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইরফাত আলী প্রকাশ রাফসানকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ইরফাত আলী প্রকাশ রাফসান নগরীর পাহাড়তলী  এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

0Shares

নিউজ খুজুন