সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে এই দেশে বসবাস করতে চাই

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ আর কে আদিবাসী, আমরা সবাই এক সাথে কাঁধে কাঁধ রেখে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। তেমনি জুলাইয়ের গণঅভ্যুত্থানেও আমরা দেখিনি কে হিন্দু কে আদিবাসী কে মুসলমান, আমরা সবাই কাধে কাধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম, এবং স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম। তাই স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে এই দেশে বসবাস করতে চাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তরাঞ্চল সফরের শেষ জেলা হিসেবে দিনাজপুরের জনসভায় বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় এসে পৌঁছান তিনি।

তারেক রহমান বলেন, জনগণের ভোট নিয়ে আমরা দেশ গঠনের কাজে হাত দিবো। তখনই জনগণের ভাগ্যের পিরবর্তন হবে। আমাদের ভাগ্যের পররিবর্তন আমাদের হাতে। আমরা যদি পরিশ্রদ করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ তাহলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারবো। বাংলাদেশই হোক আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই হোক আমাদের শেষ ঠিকানা। দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি বলে গেছেন, এই দেশই আমার একমাত্র ঠিকানা। অন্য কোনো দেশে আমার কোনো ঠিকানা নেই।

উৎসবমুখর পরিবেশে তাকে বরণ করে নিতে আগেই সব প্রস্তুতি নিয়ে রেখেছিল বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকেই রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন-পতাকা হাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কলেজ মাঠে প্রবেশ করতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা। এতে দুপুরের পর পরই জনসভাস্থল পরিপূর্ণ হয়ে ওঠে।

0Shares

নিউজ খুজুন