
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার পর ঢাকায় প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের নমিনি শরিফ উসমান হাদীর নৃশংস হত্যাকাণ্ড, চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল ছলিমপুরে র্যাব কর্মকর্তা শওকত এবং শেরপুরে জামায়াতের উপজেলা সেক্রেটারির হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের বিচার, খুনি-সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
দেওয়ান বাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি এবং নগর ১১ দলের সমন্বয়ক মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রশাসনিক ক্যূর মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা দৃর করে ভোটারদের আস্থা শতভাগ ফিরিয়ে আনতে হবে। নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করা এবং ১১ দলীয় নমিনিদের বিজয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর আমির মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, খেলাফত মজলিস নগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নগর আমির মাওলানা জিয়াউল হোসাইন, এনসিপি নগর যুগ্ম সমন্বয়ক জুবায়ের হোসেন ও মীর শোয়াইব, এলডিপি নগর সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, জাগপা কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও নগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, আমার বাংলাদেশ পার্টি নগর আহবায়ক এড. গোলাম ফারুক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চট্টগ্রাম নগর সহ-সভাপতি এড. আব্দুল মোতালেব, বাংলাদেশ লেবার পার্টির নগর সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন আলি।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা রিদোয়ানুল ওয়াহেদী, খেলাফত নেতা শফিকুল ইসলাম শফি, নেজাম ইসলাম পার্টির নেতা মাওলানা মুবিনুল হক, এলডিপি নেতা জাফর আহমদ চৌধুরী, বিডিপি মহানগর সাংগঠনিক সম্পাদক এড. জুবায়ের মাহমুদ, লেবার পার্টি নেতা আফসার উদ্দিন, জামায়াত নেতা হামেদ হাসান এলাহী ও মাওলানা মমতাজ উদ্দিন প্রমুখ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ৮ ফেব্রুয়ারী নগরীর বহদ্দারহাট মোড় থেকে ১১ দলের উদ্যোগে গণভোটে হ্যাঁ এর পক্ষে রোড শো করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত রোড শো-তে বক্তব্য রাখবেন ১১ দলের নগর নেতৃবৃন্দ। উক্ত রোড শো পতেঙ্গার কাটগড় মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হবে।
পাঠক সংখ্যাঃ ৮৫
0Shares
