শিক্ষাবিদ প্রফেসর রণজিৎ কুমার ধর আর নেই

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সাবেক ট্রেজারার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রণজিৎ কুমার ধর ২২ ফেব্রুয়ারি মোমিন রোডস্থ নিজ বাসায় ইহলোক ত্যাগ করে পরলোকগমন গমন করে । মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

রাউজানের ডাবুয়া গ্রামের ঐতিহ্যবাহী ধর পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ স্বর্গীয় প্রফেসর রণজিৎ কুমার ধর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী।

এক শোক বার্তায় সম্পাদক জানান, তিনি একজন শিক্ষাবিদ হিসেবে সমাজের আলোকবর্তিকার বাহক ছিলেন। এই মহৎ পেশায় জড়িত হিসেবে সামাজিক কর্মকান্ডে ভূমিকা রেখে গিয়েছেন। সততার সাথে তার এই জীবন তিনি অতিবাহিত করেছেন। বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় ।

উল্লেখ্য যে,  প্রফেসর রণজিৎ কুমার ধর চট্টগ্রাম একাডেমির পরিচালক, চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্তের জীবনসঙ্গী এবং সমাজসেবক ও লেখক জ্যোতির্ময় ধরের পিতা।

তার অন্ত্যেষ্টিক্রিয়া নিজ বাড়ীতে পারিবারিক মহাশ্মশানে সম্পন্ন হয়েছে।

0Shares

নিউজ খুজুন