শহীদ মিনারে চাটগাঁইয়্যা নওজোয়ান এর শ্রদ্ধা নিবেদন

নিউজ চাটগাঁ থেকে ওমর আলী রনি : ​মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সামাজিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’। প্রথম চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়। ​সংগঠনের সভাপতি জামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল-এর নেতৃত্বে এ সময় চাটগাঁইয়্যা নওজোয়ানের বিপুল সংখ্যক সদস্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​শ্রদ্ধা নিবেদনকালে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাফর ইকবাল, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মনজুর আলম, আবুল কালাম, ওমর আলী রনি, আফরোজা সুলতানা শিউলি, মাহবুবুর রহমান সাগর এবং দোস্ত মোহাম্মদ। আরো উপস্থিত ছিলেন সহিদুল হক চৌধুরী, ইলিয়াস ইলু, রাজ সাগর, সোহেল রানা ও রুপনা দাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।

​পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি জামাল আহমেদ বলেন, “একুশ আমাদের অস্তিত্ব ও অহংকার। পৃথিবীর ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি, যারা মায়ের ভাষার মর্যাদা রক্ষায় রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। শিমুল-পলাশ রাঙানো এই ফাগুনেই বীর বাঙালি প্রতিষ্ঠা করেছিল প্রাণের ভাষায় কথা বলার অধিকার। একুশের এই অবিনাশী চেতনাকে ধারণ করেই আমাদের আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলতে হবে।

​নেতৃবৃন্দ আরও বলেন, ভাষা শহীদদের এই মহান আত্মত্যাগ কখনও বৃথা যেতে দেওয়া হবে না। নতুন প্রজন্মের কাছে একুশের সঠিক ইতিহাস ও গুরুত্ব পৌঁছে দিতে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’ সামাজিক দায়বদ্ধতা থেকে সর্বদা সচেষ্ট থাকবে।

0Shares

নিউজ খুজুন