
নগরীর হালিশহর থানাধীন একটি হালিমা মঞ্জিল ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে পরিবারের ৮ জন দগ্ধ হয়েছে। শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫) দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের মাধ্যমে জানা যায় লাইনের গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৪টি গাড়ি এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
খবর পাওয়া পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনকদের ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে।
পাঠক সংখ্যাঃ ১২৪
0Shares
