
নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা সারাদেশের মতো নগরীর লালদিঘী মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর কল্পলোক আবাসিক জামে মসজিদের খতিব ইমরানুল হক সায়েমেয়র ইমামতিতে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
নগরীর লালথিঘী মাঠে গায়েবানা জানাজা ছাত্র, চট্টগ্রামের সর্বস্থতের জনসাধারণ এই জানাজাতে শরিক হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে অংশ নেয়। জানাজা আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সমন্বয়ক জুবায়েরুল ইসলাম মানিক, ইবনে ওমর যায়েদ ও চট্টগ্রাম জুলাই ঐক্যের আহ্বায়ক ইবনে হাসান জিয়াদ।
জানাজা শেষে লালথিঘী মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, মাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনসাফের পক্ষে, সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না।
