চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

ডেস্ক রির্পোট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

দুপুর আড়াইটার দিকে তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এ জানাজা আদায় করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার আগে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শহীদ হাদির জীবনপঞ্জি পাঠ করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

সকলে শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন।

0Shares

নিউজ খুজুন