
হাটহাজারী প্রতিনিধি : ৭ জানুয়ারি বেশিদামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। মেখল ইউনিয়নের ইছাপুর বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রয়ে, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ৩টি মামলায় ৩ দোকানিকে ১৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, গ্যাস সিলিন্ডার মজুদ করলে অথবা কারসাজি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠক সংখ্যাঃ ১৩২
0Shares
