
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্থতার সাথে দীর্ঘায়ু কামনায় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কার্যালয়ে আজ এক দোয়া মাহফিল ও মুনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি কাজী মোজাম্মেল হক চৌধুরীর সমর্থনে দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বক্তারা বলেন, তিন তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের সংগ্রামী মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে কখনো অবহেলা করেননি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথ খুঁজে পেয়েছে। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, “জনগণের আস্থাভাজন নেত্রী হিসেবে বেগম জিয়া বাংলার মানুষের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াবেন এবং দেশের সেবা করবেন—এটাই সবার কামনা।”
প্রধান অতিথির বক্তব্যে কাজী মোজাম্মেল হক চৌধুরী বলেন, তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কখনো জনগণকে ছেড়ে যাননি, জনগণের অধিকার সবসময় রক্ষা করেছেন। তাঁর আমলে কোনো নির্বাচনে কারচুপি হয়নি—এটা বাংলাদেশের ইতিহাস। আজ তিনি অসুস্থ। আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই—আল্লাহ তাকে দ্রুত রোগমুক্ত করুন, দীর্ঘায়ু দান করুন এবং আবারও সুস্থ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিন। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে তাঁর দেখানো পথেই এগিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন বেগম জিয়া জাতির আশা-ভরসার প্রতীক। তাঁর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়—বাংলাদেশের মানুষের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
সভায় অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ বাংলাদেশ ঠিকাদার সমিতির সম্মানিত সভাপতি ওসমান আলী সেগুন, দক্ষিণ জেলার ওলামা দলের সিনিয়র যুগ্মআহবায়ক হাফেজ মাওলানা মোঃ ফোরকান, মাওলানা শামসুদ্দিন, মাওলানা আবু বক্কর, মাওলানা হেলাল উদ্দিন আমিরী, মাওলানা মাওলানা আবদুল হামিদ, ওলামা দল নেতা মাওলানা আবদুল গফুর, মাওলানা শোয়াইব, জাতীয়তাবদী ওলামাদলের মহানগর নেতা মাহফুজুর রহমান, মাওলানা কাজী সিরাজ, মাওলানা নোমান, মাওলানা মিশকাত প্রমুখ।
পাঠক সংখ্যাঃ ২০৭
0Shares
