জাতীয় নির্বাচনের তফসিল জনআকাঙ্খার প্রতিফলন : রাছেল

নিজস্ব প্রতিবেদক : ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক, জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার সাবেক যুগ্ম আহবায়ক হাসান মোহাম্মদ জুনায়েদ রাছেল।

তফসিলকে স্বাগত জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম থেকে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ জুনায়েদ রাসেল বলেন জাতীয় নির্বাচনের তফসিল জনআকাঙ্খার প্রতিফলন হয়েছে। শুধু তাই নয় আমরা স্বৈরচার শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম থেকেই জাতীয়তাবাদী দল যে সংগ্রাম করেছি সেই সংগ্রাম যেন প্রত্যাশার বাস্তবায়ন।

এই চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা আরো জানান আগামীর নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের হাত থেকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী আদর্শের উদ্ধুদ্ধ হয়ে ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে মাঠে প্রান্তরে স্বার্থ ছাড়া কাজ করে নতুন বাংলাদেশ গড়তে শরিক হতে হবে। ফলে দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সুফল বা বিজয় আরো সুদৃঢ় হবে।

0Shares

নিউজ খুজুন