বিসিবি থেকে পদত্যাগ করলেন পাপন, নতুন সভাপতি ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। বিসিবির নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

আজ ২১ আগস্ট সকালে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ে। বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন বর্তমান বোর্ডের ৮ পরিচালক ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুই প্রতিনিধি। তিনি ২০১২ থেকে টানা এই পদে ছিলেন, ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সবার সম্মতিতে পাপনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে পরিচালকের দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে নাজমুল আবেদীন ফাহিম বৈঠকে অংশ নেয়।

0Shares

নিউজ খুজুন