
ডেস্ক রির্পোট : এবার বদল হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে। ৩১ ডিসেম্বর ৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রদবদলের এক অফিস আদেশ করা হয়েছে।
সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানার ওসি বদলির সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে দেখা যায়, বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানায়, সিএমপি’র পুলিশ প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে চান্দগাঁও থানায় এবং পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খাঁনকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ শিগগিরই কার্যকর হবে বলে জানান সিএমপি।
পাঠক সংখ্যাঃ ১২৭
0Shares
