
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিতে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম। ২১ মে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক আদেশে এই বিষয়টি নিশ্চিত হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর সংশোধনী এবং ২০২৪ সালের ২৩ অক্টোবর প্রণীত অধ্যাদেশ অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ হতে আগামী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।
প্রকৌশলী সেলিম মোঃ জানে আলমকে যোগদানের আগে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানের সাথে যাবতীয় কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে বলা হয়েছে।
পাঠক সংখ্যাঃ ৫৩
0Shares
