
শিপক কুমার নন্দী : প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামের শ্রীশ্রী কৃষ্ণানন্দ মঠে সপ্তাহব্যাপী শ্রী শ্রীদ্ভাগবত সপ্তাহ ১০ মার্চ থেকে মন্দির অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে। আগামী ১৮ মার্চ বুধবার সমাপ্তি ঘটবে।
আয়োজিত সপ্তাহব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের অধিবাস, শ্রীমদ্ভাগবত সপ্তাহ, শ্রীমদ্ভাগবতের মূল শ্লোক পারায়ণ, গৌর-গৌবিন্দ কথামৃত আস্বাদন, সমবেত গ্রন্থপারায়ণ, ১৭ মার্চ থেকে অষ্টপ্রহরব্যাপী ভূবনমঙ্গল হরিনাম জপ যজ্ঞ, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর (৬৪ মোহন্তের) ভোগারাধনা আনন্দবাজারের প্রসাদ বিতরণ। সমগ্র মহতী আয়োজনে পৌরহিত্য করবেন শ্রীশ্রী কৃষ্ণানন্দ মঠের মঠাধ্যক্ষ শ্রীল শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজ।
প্রতিদিনের পৌরহিত্য ও পারায়ণে বিতরণে শ্রীশ্রী কৃষ্ণানন্দ মঠের শ্রী শ্যামসুন্দর দাস, কীর্তনে রাজিব বিশ্বাস।
অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপী শ্রী শ্রীদ্ভাগবত সপ্তাহে সকল ভক্তবৃন্দকে সপরিজন সবান্ধবে অংশগ্রহণের জন্য শ্রীশ্রী কৃষ্ণানন্দ মঠের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
