ইসি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না শঙ্কা এনসিপির

রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না ইসি।

১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলেনে তিনি আরো বলেন নির্বাচন কমিশন এক পাক্ষিক রায় দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ দিয়েছে। এভাবে চললে এই কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না। আপিল শুনানির শেষ দিন বাইরে ছাত্রলের মব এবং ভেতরে বিএনপি মহাসচিবসহ দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। এ ঘটনাকে নাটক বলে মন্তব্য করেন।


এসময় জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ও আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
0Shares

নিউজ খুজুন