সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ মামুনের ইন্তেকাল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নং শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস মামুনুর রশিদ মামুন চট্টগ্রামের একটি বেসরকারি হাসাপাতালে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি……….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১। তিনি স্ত্রী, ২ মেয়ে ১ ছেলে-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
গত ১১ জুলাই বাদ আছর নগরীর নাসিরাবাদ শাহী জামে মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
0Shares

নিউজ খুজুন