
চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যাওয়া শহিদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে পৌঁছেছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (BG-585) সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
মরদেহ গ্রহণকালে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠক সংখ্যাঃ ১২৬
0Shares
