
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন মো:লিমন সরকার (১৯), মো: তারেক হোসেন (১৯), মোঃ মানিক মিয়া (২০), এরশাদ আলী(৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মোঃ মিরাজ হোসেন আকন(৪৬)
র্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত সন্দেহভাজনদের গ্রেফতার করে।
গত ১৮ ডিসেম্বর উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ) ও ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করে। দিপু চন্দ্র দাস ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডুবুলিয়া পাইওনিয়র নিট ফ্যাক্টরীর শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পাঠক সংখ্যাঃ ১৫০
0Shares
