
ডেস্ক রিপোর্ট : ঢাকার রেশ না কাটতেই এবার চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি জানার পর থেকে এলাকার বিক্ষুব্ধ জনতা এলাকা এবং ধর্ষণচেষ্টার অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে ঘেরাও করে রাখে ভবনটি।
ঘটনাটি জানার পর বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটার আবু জাফর রোড এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে ৪ আহত হয়েছে। সংবাদ সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিক। আহতরা হলেন, মামুন আবদুল্লাহ ও নোবেল হাসান।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য মতে, এলাকার একটি ডেকোরেশন দোকানের এক কর্মচারী চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, পুলিশ অভিযুক্তকে আটক করেছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
