সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব সদস্য নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি :  সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে ডিএডি মোতালেব নিহত হয়েছেন। ১৯ জানুয়ারি সন্ধ্যায় নিহত মোতালেব ডিএডি পদমর্যাদায় কর্মরত ছিলেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন মাধ্যমে জানা যায়, ১৯ জানুয়ারি সোমবার র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলকায় অভিযান পরিচালনাকালে স্থানীয় সন্ত্রাসীদের হামলা হয়।

চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক একজন র‍্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন এবং অন্য তিনজন র‍্যাব সদস্য চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

 

0Shares

নিউজ খুজুন