
আইনজীবীর অবস্থান,কর্তব্য ও জবাবদিহিতা
৫।একজন আইনজীবী প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে প্রকাশ্য আদালত ব্যতীত বিরোধপূর্ণ বিষয়ে কোন বিচারক কিংবা বিচারিক কর্মকর্তার নিকট কোন বক্তব্য প্রদান কিংবা যুক্তিতর্ক উপস্থাপন করিতে পারিবেন না এমনকি প্রতিপক্ষের আইনজীবীকে কপি সরবরাহ না করিয়া বিরোধপূর্ণ বিষয়ে কোন লিখিত বক্তব্য প্রদান করিতে পারিবেন না। তবে অত্র বিধি কোন একতরফা বিচারাধীন বিষয়ে এবং সংশ্লিষ্ট আদালতের বিচারক ও বিচারিক কর্মকর্তার নিকট বিচারাধীন নহে এমন ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
৬। যদি কোন মক্কেল অতিরিক্ত আইনজীবীর সহায়তা প্রার্থনা করেন, তবে তাহা মক্কেলের নিযুক্ত আইনজীবীর প্রতি অনাস্থা হিসাবে বিবেচিত হইবে না। তদ্রুুপ ক্ষেত্রে বিষয়টি মক্কেলের সিদ্ধান্তের উপর দেওয়া সমীচীন হইবে। প্রথমে নিযুক্ত আইনজীবীর পাওনা পরিশোধ করা না হইলে পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্ত আইনজীবীর উক্ত মক্কেলের সঙ্গে তাহার সংশ্লিষ্টতা পরিহার করিবেন।
৭। মোকদ্দমাকারী মক্কেল আইনজীবী নহেন। মক্কেলগণের মধ্যে বিদ্যমান তিক্ত সম্পর্ক আইনজীবীদের পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করিবে না, এমনকি প্রতিপক্ষের মক্কেলের প্রতিও নেতিবাচক প্রভাব ফলিবে না।আইনজীবীদের পারস্পরিক সংঘাত এড়াইয়া চলিতে হইবে।
মামলার বিচারিক কার্যক্রম চলাকালে একপক্ষের আইনজীবী অপর পক্ষের আইনজীবীর ব্যক্তি স্বভাব বা বৈশিষ্ট্যের প্রতি বিদ্রপাত্মক কোন ইঙ্গিত করিতে পারিবেন না। মামলা দীর্ঘায়িত করিতে পারে কিংবা কিংবা অশোভনীয় কলহের সৃষ্টি করিতে এমন ধরনের কথোপকথন আইনজীবীদের অবশ্যই সতর্কতার সহিত পরিহার করিতে হইবে।
চলমান——
লেখক : এডভোকেট আবুল হাশেম
ডেপুটি এর্টনি জেনারেল, বাংলাদেশ
পাঠক সংখ্যাঃ ১৭৫
0Shares
