
ডেস্ক রির্পোট : উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগের পর উপদেষ্টা পরিষদের দফতর পুনর্বন্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টার দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করার পর মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে।
সেই অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান।
বর্তমানে ড. আসিফ নজরুল একইসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করবেন এবং সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন।
