
ডেস্ক রির্পোট : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে নগরীর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, “যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার ঠিক পূর্বমুহূর্তে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু তাদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যাবে না।”
তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং একটি অসাম্প্রদায়িক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে যেসব বধ্যভূমি এখনো অরক্ষিত অবস্থায় আছে আমরা সেগুলো সুরক্ষিত করব। আমরা সামনের নির্বাচনের জন্য অপেক্ষা করছি। কারণ রাষ্ট্রীয় কিছু বাজেট খুবই দরকার। আমি যখনই কোন একটা ডিপিপি রেডি করে মন্ত্রণালয় দিচ্ছি সেটা কিন্তু হচ্ছে না কারণ সেখানে বাজেট সংকট রয়েছে এবং গণতান্ত্রিক কোন সরকার যদি না আসে কেউ বাইর থেকে এসে ইনভেস্টও করছে না। ইতিমধ্যে আমি অনেক প্রকল্প হাতে নিয়েছি এই শহরকে সুন্দর করার জন্য।
পাঠক সংখ্যাঃ ১১০
0Shares
