বিপনি বিতান উইন্টার ফেস্টিভ্যাল চলমান

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিপনি বিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটি আয়োজিত বিপনি বিতান উইন্টার ফেস্টিভ্যাল-২০২৫ চলমান রয়েছে।

গত ১১ ডিসেম্বর থেকে প্রতিদিন রাত ৮.৩০ টা থেকে ৯..৩০টা পর্যন্ত বিপনি বিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটি থেকে ৫টি পুরস্কার নিতরণ চলমান রয়েছে। প্রতি সপ্তাহান্তে ১০টি এবং ফেস্টিভ্যাল এর শেষদিনে মেগা পুরস্কার অনুষ্ঠানে ২০টি পুরস্কার আয়োজন রয়েছে।

বিপনি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত ২০২৫ উইন্টার ফেস্টিভলে ১৫ তম দিনের বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন মডার্ন সেঞ্চুরি গোল্ডের স্বত্বাধিকারী লায়ন মীন নাথ ধর(মিলন)।

এসময় উপস্থিত ছিলেন  চট্টগ্রাম বিপনি বিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির নেতৃবৃন্দ ও বিপনি বিতান ব্যবসায়ীবৃন্দ।

0Shares

নিউজ খুজুন