নিউজ চাটগাঁর সাংবাদিক সবুজ চক্রবর্ত্তীর মাতা আর নেই ; সম্পাদকের শোক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী গ্রামের নিবাসী শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির এর প্রতিষ্ঠাতা পুরোহিতের প্রথম ছেলে ও শ্রী শ্রী ভোলানাথ শিব মন্দিরের প্রতিষ্ঠাতা মাতৃ সাধক পন্ডিত কালিপদ চক্রবর্ত্তীর সহধর্মিণী ও দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি সাংবাদিক সবুজ চক্রবর্ত্তীর এর মমতাময়ী মাতা সবিতা চক্রবর্ত্তী (৮৬) ১৯ মার্চ নিজ বাড়ীতে ইহলোক ত্যাগ করে পরলোকগমন করে। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও পাঁচ কন্যা, নাতি- নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান তিনি।

স্বর্গীয়া সবিতা চক্রবর্ত্তী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারাধন চৌধুরী, আবাসিক সম্পাদক অঞ্জন কুমার সেন, উপদেষ্টা সম্পাদক স্বপন মল্লিক, পত্রিকার উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, প্রধান সুজন বিশ্বাস, পত্রিকার আইন উপদেষ্টা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জালাল উদ্দিন, পত্রিকা পরিবারের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজাজার লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, মুহাম্মদ মুছা, আন্না ভট্টাচার্য্য,দীপংকর দাশ গুপ্ত, টিপুশীল জয়দেব, এ টি এম কামরুল ইসলাম, মোহাম্মদ হাছান সোহরাব উদ্দিন,শিপক কুমার নন্দী, ডাংকু সরকার, চিরঞ্জীৎ দে (অনিক)  উপজেলা প্রতিনিধিবৃন্দ, সহ পত্রিকা পরিবার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এক শোক বার্তায় সম্পাদক স্বর্গীয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

তার অন্ত্যেষ্টিক্রিয়া বোয়ালখালী সারোয়াতলী শ্রী শ্রী দক্ষিনেশ্বর কালী মন্দির ও শ্রী শ্রী ভোলানাথ শিব মন্দির মাঠ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।

প্রয়াত সবিতা চক্রবর্ত্তীর শ্রাদ্ধানুষ্ঠান আগামী ২৯ মার্চ নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে।

0Shares

নিউজ খুজুন