
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (বাকলিয়া, কোতোয়ালী, চকবাজার ও ডবলমুরিং আংশিক) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের সমর্থনে চট্টগ্রাম-৯ আসনের ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন।২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নেতাকর্মীরা ধানের শীষে ভোট প্রত্যাশায় লিফলেট বিতরণ করেন।
বিএনপির লিফলেট বিতরণকালে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব হাফিজুল ইসলাম মজুমদার বলেন, ধানের শীষে ভোট দেয়ার মাধ্যমে জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন করতে হবে। দেওয়ান বাজার এলাকার উন্নয়নের জন্য মোহাম্মদ আবু সুফিয়ানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে যেতে হবেই। নিরাপদ, মানবিক ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষের কোন বিকল্প নেয়।উন্নয়ন, সম্প্রীতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীকে ভোট দিয়ে আমাদের পাশে দাঁড়াতে হবে।
লিফলেট বিতরণকালে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব হাফিজুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী হারুন বাবান, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ তাজ মোহাম্মদ, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড যুবদাল নেতা মোঃ এরশাদ, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বি-ইউনিট বিএনপির সহ সভাপতি মোঃ মুছা, বিএনপি নেতা মোঃ ফয়েজুর রহমান বাদশা, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মঈনুল ইসলাম, মোঃ হুমায়ান কবির, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড যুবদাল নেতা মোঃ মাসুদ।
